×

রংপুর

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদুল্লাহপুর থানার ওসি মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়। শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হন। তখন তাদের দুজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

হাই কোর্ট ‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

লং মার্চ স্থগিত করল জামায়াত

শেহবাজ শরিফের অনুরোধ লং মার্চ স্থগিত করল জামায়াত

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

‘ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App