×

রংপুর

শ্রমিক কর্মবিরতি প্রত্যাহার

রংপুরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

রংপুরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

জেল হাজতে আটক শ্রমিকদের আগামীকাল সোমবারের মধ্য মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘন্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সাথে শ্রমিক নেতৃবৃন্ধের এক ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্ধকে আশস্থ করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

উল্লেখ্য, জ্বালানী তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা  করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলে রোববার সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App