×

রংপুর

মির্জা ফখরুল

জ্বালানি তেলের কোনো সংকট নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

জ্বালানি তেলের কোনো সংকট নেই

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট নেই; বরং কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তেল নিয়ে কালোবাজারি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের কোনো সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা-এর প্রভাব বিশ্বব্যাপী পড়লেও বাংলাদেশের তেল সরবরাহে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, “সমস্যাটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কিছু ব্যক্তি অনৈতিক ব্যবসার মাধ্যমে তেল কালোবাজারে বিক্রি করছে। জনভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থের চেক এবং সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

নূরুল ইসলাম বুলবুল সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App