×

রংপুর

স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:০৩ পিএম

স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

ছবি: সংগৃৃহীত

তেঁতুলিয়ায় স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী মনির হোসেন (২৪) কে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে মনির হোসেনের সঙ্গে আরজিনা খাতুন (২৬)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

জানা গেছে, গতকাল রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনির হোসেন এলোপাতাড়ি মারধর করলে আরজিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বামী মনির হোসেন শালবাহন বাজারের পল্লী চিকিৎসক আশরাফুল আলমকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর পরিবারের লোকজন তাকে মাইক্রোবাসে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পঞ্চগড় থেকে অ্যাম্বুলেন্সে রংপুর নেওয়ার পথে ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ী এলাকায় পৌঁছালে রোগীর সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত আনুমানিক ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের পিতা জালাল উদ্দিন বলেন, “আমার বিয়াই শাহাজালাল মিস্ত্রি ফোন করে জানায়, আমার মেয়ে অসুস্থ। পরে জানতে পারি, আমার মেয়ে মারা গেছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্বামী মনির হোসেনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App