×

সোশ্যাল মিডিয়া

হঠাৎ ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

হঠাৎ ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট

ফাইল ছবি

বাংলাদেশে আবারও ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে ডেস্কটপ বা ওয়েব সংস্করণে লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন অনেক ব্যবহারকারী। তবে মোবাইল অ্যাপে এ সমস্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন তারা।

রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশে বিঘ্নের কথা জানান। একজন ব্যবহারকারী জানান, দুপুর আড়াইটার দিকে কম্পিউটার থেকে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে তিনি ‘Account Temporarily Unavailable’ বার্তা দেখতে পান।

ওয়েব সংস্করণে প্রবেশের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে জানানো হচ্ছে, সাইটে সাময়িক কারিগরি সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

বৈশ্বিক সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এও ফেসবুক নিয়ে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে দেখা গেছে। ব্যবহারকারীদের বেশির ভাগ অভিযোগ ওয়েব সংস্করণে প্রবেশ, নিউজফিড লোড না হওয়া, বিভিন্ন ফিচার কাজ না করা এবং লগইন সমস্যাকে ঘিরে। কারও ক্ষেত্রে ওয়েবপেজ খুলতে অস্বাভাবিক সময় লাগছে, আবার কেউ লগইনই করতে পারছেন না।

বাংলাদেশের অনেক ব্যবহারকারী অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের দাবি, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ব্যবহারে সমস্যা হলেও মোবাইল অ্যাপ অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে কাজ করছে।

এ বিভ্রাটের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এর আগেও গত মাসের ১২ তারিখে ফেসবুকে বড় ধরনের সেবা বিপর্যয় দেখা দিয়েছিল। সেদিন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা লগইন সমস্যা, নিউজফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ধীরে ধীরে সেবা স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App