×

সোশ্যাল মিডিয়া

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার উসমান খাজা।

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়কে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের দারুণ উদাহরণ হিসেবে দেখছেন খাজা।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

খাজা তাঁর বার্তায় লেখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য একটি দেশ। অনেক সম্মান।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে বাংলাদেশের এই জয় দেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App