×

চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

ছবি : সংগৃহীত

কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগের প্রতিকার চাইতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক পর্যটক। রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করেন থানার এসআই শুভ্র রুদ্র।

আরও পড়ুন: বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশি মুরগির বদলে সোনালি মুরগি দেওয়ার অভিযোগ

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে যান। তিনি সী-গাল হোটেলের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন।

রাসেলের অভিযোগ, পরিবারের সদস্যদের নিয়ে হোটেলের রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংসের অর্ডার দেন। রেস্তোরাঁর কর্মীরাও তাঁকে দেশি মুরগি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তাঁর দাবি, দেশি মুরগির কথা বলে তাঁদের সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

রাসেলের ভাষ্য, অভিযোগ জানানোর পর হোটেল কর্তৃপক্ষ সোনালি মুরগি পরিবেশনের বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে তাঁদের হোটেলে ‘দেশি মুরগি’ হিসেবে সোনালি মুরগিই পরিবেশন করা হয় বলেও জানানো হয়।

অভিযোগের পর হুমকির অভিযোগ

ঘটনাটি জানিয়ে রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে তাৎক্ষণিক কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন তিনি।

এরপর হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাঁকে ফোন করেন। রাসেলের অভিযোগ, ওই ফোনে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তাঁকে হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ আসামির শুনানি ৩ সেপ্টেম্বর

রাসেল বলেন, তাঁর আপত্তি টাকার অঙ্ক নিয়ে নয়। বরং যে খাবার চেয়েছেন, তার পরিবর্তে অন্য খাবার পরিবেশন এবং অভিযোগ করার পর রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি।

পরে বিষয়টি জাতীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থায়ও জানান তিনি।

অডিও প্রকাশের পর আলোচনা

জাতীয় অভিযোগের বিষয়ে সাংবাদিকরা মীর কামরুল হাসানের সঙ্গে কথা বললে তিনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কের কথা উল্লেখ করেন। কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিওটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপরই অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে সূত্রটি জানিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাকরিচ্যুত ম্যানেজার

ঘটনার পর মীর কামরুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল।

তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের আচরণ প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকারেও অভিযোগ

এদিকে শুধু হুমকির অভিযোগ নয়, খাবার পরিবেশন নিয়ে রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন রাসেল। সেখানে তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার পর সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ করেন তিনি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App