×

সোশ্যাল মিডিয়া

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

ছবি : সংগৃহীত

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মোনামী জানান, তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ হিসেবে একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবির সঙ্গে কোনো রাজনৈতিক বা জাতীয় ইস্যুর সম্পর্ক ছিল না।

তার অভিযোগ, ‘Nk Kawsar Ahmed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করা হয়েছে। ছবিটি শেয়ারের সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘কোন হাওরে গেলে ভালো হবে টাঙ্গুয়ার নাকি কিশোরগঞ্জ?’ পাশাপাশি ইংরেজিতে ‘pic for attention!’ কথাটিও লেখা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামী বলেন, তার ব্যক্তিগত ছবি নিয়ে এ ধরনের পোস্ট করা হয়েছে, যা তার কাছে অশালীন ও অনাকাঙ্ক্ষিত।

আরও পড়ুন: শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের আচরণের সঙ্গে ছাত্রদলের কিছু নেতাকর্মী জড়িত। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মকাণ্ড নিয়েও নিজের অসন্তোষের কথা জানান মোনামী। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে ছাত্রদল ও বামপন্থী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন কর্মকাণ্ড তিনি নীরবে পর্যবেক্ষণ করছেন।

নিজেকে একজন শিক্ষক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় অনেক সময় ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেন। তবে একজন মানুষ হিসেবে এ ধরনের ঘটনায় কষ্ট পাওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের আচরণ করে সংশ্লিষ্টদের কী লাভ হচ্ছে এমন প্রশ্নও তুলেছেন মোনামী। তার মতে, দলীয়ভাবে প্রশংসা পাওয়া কিংবা নিজেকে আধুনিক ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপনের চেষ্টা থেকে কেউ কেউ এমন আচরণ করতে পারেন।

পোস্টের শেষদিকে তিনি মন্তব্য করেন, উদ্ধত আচরণ করে জীবনে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে পারিবারিক শিক্ষা ও রাজনীতিকে পেশা হিসেবে নেওয়ার প্রসঙ্গ টেনে নিজের মতামত তুলে ধরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App