×

রাজশাহী

শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত

ছবি : সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি।

সোমবার (১৭ আগস্ট) কলেজের গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া শিক্ষক সোহেলী আক্তার কলেজটির গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক।

কলেজ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড প্রকাশ করেন সোহেলী আক্তার। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও ‘গভীর শোক’ লেখা ছিল। পোস্টের সঙ্গে তিনি ‘বিনম্র শ্রদ্ধা’ ক্যাপশন দেন।

পরদিন রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন ওই শিক্ষক। এরপর সোমবার তার ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে গভর্নিং বডির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, সোহেলী আক্তার একটি নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বলে তাদের মনে হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সভায় উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।

তবে বরখাস্তের আগে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এদিকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে প্রভাষক সোহেলী আক্তার বলেন, তাকে বরখাস্ত করা হয়েছে এমন কোনো বিষয় তিনি জানেন না। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সেটিও তাকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই বলেও জানান ওই শিক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল ও বামদের উদ্দেশে যা বললেন মোনামি

ছাত্রদল ও বামদের উদ্দেশে যা বললেন মোনামি

বড়পুকুরিয়ায় কর্মহীন ১৬৮ খনি শ্রমিক, পুনর্বহালের দাবিতে আন্দোলন

বড়পুকুরিয়ায় কর্মহীন ১৬৮ খনি শ্রমিক, পুনর্বহালের দাবিতে আন্দোলন

দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক

দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক

‘পিংক বাস’ চলবে নারী চালক-কন্ডাক্টর দিয়ে, যাবে যেসব রুটে

‘পিংক বাস’ চলবে নারী চালক-কন্ডাক্টর দিয়ে, যাবে যেসব রুটে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App