×

খেলা

লিভারপুল ম্যাচের আগে গাড়ি দুর্ঘটনার কবলে ম্যানইউ তারকা ব্রুনো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১২:১৪ পিএম

লিভারপুল ম্যাচের আগে গাড়ি দুর্ঘটনার কবলে ম্যানইউ তারকা ব্রুনো

দুর্ঘটনার পর রাস্তায় দাঁড়িয়ে ব্রুনো ফার্নান্ডেজ

মাঝ সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুর্ঘটনার কবলে পড়লেন ম্যানইউর তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ। সোমবার (১৮ এপ্রিল) সকালে অনুশীলনে আসার সময়েই তার গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সোমবার নিজের চেশায়ারের বাড়ি থেকে ম্যানইউর ট্রেনিং মাঠ ক্যারিংটনে যাচ্ছিলেন ব্রুনো। সেখানেই ট্রেনির মাঠের কাছাকাছিই দুর্ঘটনার শিকার হন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ব্রুনোর পর্সে গাড়ি ও অপর একটি ভক্সওয়াগেন গাড়ি এক সরু রাস্তায় একে অপরের মুখোমুখি চলে আসে। এর ফলে ব্রনোর গাড়ির তো ক্ষতি হয়ই, অপর গাড়িটিও পাশের এক বেড়া ভেঙে, তার উপরে উঠে যায়। তবে সৌভাগ্যবশত দুই পক্ষের কারুরই চোট লাগেনি।

ব্রুনো সেই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আজ ম্যানইউর হয়ে অনুশীলন করেছেন। তারকা মিডফিল্ডারের বিষয়ে আপডেট দিতে গিয়ে ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক সাংবাদিক সম্মলনে বলেন, ‘হ্যাঁ, ও দলের সঙ্গে অনুশীলন করছে। আমি যতদূর জানি, ক্যারিংটনে আসার সময়ই ঘটনাটি ঘটেছে। তবে কেউ আহত হননি। ও দলের সঙ্গে আজ অনুশীলন করেছে এবং ঠিক আছে। তাই কালকে ম্যাচের জন্যও ও প্রস্তুত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App