×

খেলা

শোয়েব-সানিয়ার সংসারে ভাঙনের সুর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১১:০১ পিএম

শোয়েব-সানিয়ার সংসারে ভাঙনের সুর!

শোয়েব মালিক ও সানিয়া মির্জা

শোয়েব-সানিয়ার সংসারে ভাঙনের সুর!
শোয়েব-সানিয়ার সংসারে ভাঙনের সুর!
শোয়েব-সানিয়ার সংসারে ভাঙনের সুর!

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন। ভারত ও পাকিস্তান দুই দেশেরই গণমাধ্যম বলছে, ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে তাদের। সংসারে ভাঙন ধরার কারণ কয়েকটি ছবি। ছবিটা মূলত এটি একটি ফটোশুটের। যেখানে দেখা যাচ্ছে, সুইমিংপুলে নীল পানিতে অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শোয়েব মালিক।

এ ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েন সানিয়া। ছবির ওই নারী মডেল হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর, আয়েশার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শোয়েব। যে কারণে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ হচ্ছে।

ওই ফটোশুটের পর আয়েশার ভূয়সী প্রশংসাও করেন শোয়েব। এ তারকা অলরাউন্ডার সেই সময় বলেন, এটা একটা মজার ফটোশুট ছিল। ছবি তোলার সময় আয়েশা আমাকে অনেকটা সহজ করে দিয়েছে। শিক্ষকের মতো গাইড করেছে।

আয়েশাও কম যাননি শোয়েবের প্রশংসায়। তিনি বলেছিলেন, আমি ক্রিকেটের বিশাল ফ্যান। শোয়েব মালিক খুবই ভদ্র ও মানবিক। আমরা তাকে নিয়ে গর্ব করি। শোয়েব একজন ফিটনেস ফ্রিক।

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন নিয়ে এখনো গণমাধ্যমে মুখ খোলেননি সানিয়া। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া তার দুঃখ মেশানো পোস্ট সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে যাচ্ছে।

এ বিষয়ে শোয়েব-আয়েশার পক্ষ থেকেও কোনো বক্তব্য না আসলেও শোয়েব-সানিয়ার ঘনিষ্ঠ এক বন্ধুর বরাতে বুধবার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে এ তারকা দম্পতির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App