×

খেলা

মেসি দুর্দান্ত খেলোয়াড়, প্রশংসায় রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১০:৩১ পিএম

মেসি দুর্দান্ত খেলোয়াড়, প্রশংসায় রোনালদো

ছবি: সংগৃহীত

পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী। মানুষ হিসেবে আমরা ১৬ বছর একই মঞ্চ শেয়ার করছি। ভাবতে পারেন, ১৬টা বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক। একসঙ্গে বাসায় থাকা, ফোনে কথা বলা- সে আমার ঠিক তেমন বন্ধু নয়, মেসি আমার সতীর্থের মতো।’

সম্প্রতি এ সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সম্পর্কে এসব কথা বলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর ব্যালন ডি’অর জিতেছেন মেসি অথবা রোনালদো। মেসি ব্যালন ডি’অর জিতেছেন সাতবার আর রোনালদো পাঁচবার।

কয়েক বছর আগেও বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় কে প্রশ্নে মেসি কিংবা রোনালদোর নামটাই আসত সবার আগে। এখন না হয় ৩৭ বছর বয়সী রোনালদো ফর্ম হারিয়েছেন। মেসি ফর্মে থাকলেও বয়স আর তার হয়ে কথা বলছে না।

নিজের প্রতি মেসির এই দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে রোনালদো, ‘আমার ব্যাপারে সে সব সময় যেভাবে কথা বলে, আমি সত্যিই তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী (আন্তোনেল্লা রোকুজ্জো) আর আমার প্রেমিকা (জর্জিনা রদ্রিগেস), তারাও একে অপরকে সম্মান করে। তারা দুজনই আর্জেন্টাইন। কী বলব মেসির সম্পর্কে? একজন ভালো মানুষ। সে ফুটবলের জন্য সব করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App