×

খেলা

ভারতীয় লিগে সাবিনার গোলে সেথু এফসির দূর্দান্ত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ০৫:৩২ পিএম

ভারতীয় লিগে সাবিনার গোলে সেথু এফসির দূর্দান্ত জয়
ভারতীয় লিগে সাবিনার গোলে সেথু এফসির দূর্দান্ত জয়
চলছে ইন্ডিয়ান উইমেন্স লিগ। এ টুর্নামেন্টের ২য় ম্যাচে খেলেছেন বাংলাদেশের অনূর্ধ ১৫ দলের সাবিনা খাতুন। হংকংয়ে অনূর্ধ্ব–১৫ দলের চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে যার অবদান ছিল অনেক। সেই সাবিনা হংকংয়ে খেলা শেষ করেই শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেথু এফসি- এর হয়ে খেলতে যোগ দেন। মাত্র ২৪ ঘন্টার ব্যাবধানে দেখালেন আবার পারফমেন্সের ঝলক। এই নিয়ে দ্বিতীয়বার জয় পেয়েছে সেথু এফসি। বাংলাদেশের এই ফরোয়ার্ড নিজে গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে গোল করিয়েও নিয়েছেন। সোমবার রাইজিং স্টুডেন্টকে ২-০ গোলে হারায় তামিলনাড়ুর দল সেথু এফসি। এ দলের একমাত্র বাংলাদেশী খেলোয়াড় সাবিনা খাতুন। খেলার প্রথমার্ধ ছিল গোলশূণ্য। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেন বাংলাদেশ জাতীয় দলের এই অধিনায়ক । নব্বইতম মিনিটে মনিষা লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় সেথুর। ভারতের লিগে এ নিয়ে দ্বিতীয় গোল করলেন সাবিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App