×

খেলা

ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি নবায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি নবায়ন

হ্যাভিয়ের ক্যাবরেরা

ক্যাবরেরার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে বাফুফে। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে মেয়াদ বাড়লো বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার।

নতুন বছরে ব্যস্ত সূচিতে ভরে আছে বাফুফের ক্যালেন্ডার। আর তাই এ বছর ক্যাবরেরাকে বেশ ব্যস্ত সময় পার করতে হবে। ২০২৩ সালে এক বছরে পাঁচটি ফিফা উইন্ডোতে খেলবে জামাল ভূঁইয়ারা। যার শুরুটা মার্চের শেষ সপ্তাহে। ২০ থেকে ২৮ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার জন্য এরই মধ্যে কথা হচ্ছে তিন দেশ লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুরের সঙ্গে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মারিও লেমোসের কার্যকাল সমাপ্ত হওয়ার পর, ক্যাবরেরা বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে ভারতীয় ফুটবল ক্লাব গোয়া যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে কোচ হিসেবে ফুটবল জগতে অভিষিক্ত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App