×

খেলা

শত প্রভাবশালীর তালিকায় মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৪:১০ পিএম

জনপ্রিয় মার্কিন সাময়িকী ‘টাইম’-এর সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শত ব্যক্তির তালিকায় ঠাঁই করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগর লিওনেল মেসি। ৩৬ বছরের অপেক্ষা শেষ করে গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে জিতিয়েছেন পরমারাধ্য বিশ্বকাপের শিরোপা। ঠিক তারপরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও জায়গা পেলেন ক্ষুদে জাদুকর। সময়টা যেন এখইন শুধু তার জন্যই। মেসি ছাড়াও এই তালিকায় ঠাঁই পেয়েছেন তার প্যারিস সেন্ট জ্যামাইকার (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও।

বুধবার (১২ এপ্রিল) ‘টাইম’-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় পাওয়া যায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নাম। সাতবারের ব্যালন ডি’ অর জয়ী মেসিকে নিয়ে সাময়িকীটিতে লিখেছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। খবর টেনিস ৩৬৫ এর।

কিছুদিন আগেই অবসর নেয়া ২০ গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে আবারো স্মৃতিচারণের কিছু নেই।

ফেডএক্স আরো লেখেন, ৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর ধরে নিজের গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কিছু বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।

নিজের অবসরের পরের ভাবনাগুলো থেকেই এই সুইস কিংবদন্তি উল্লেখ করেন, আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যপ্তি আরও বিস্তৃত, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ এক মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App