×

খেলা

কান্তে-পগবাকে ছাড়া ফ্রান্সের দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:১৯ এএম

কান্তে-পগবাকে ছাড়া ফ্রান্সের দল ঘোষণা

ইউরো বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশ্যমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। ঘোষিত এই দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমান দেম্বেলে।

মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশ্যম। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তারা। দুজনেই ২০১৮ বিশ্বকাপের দলে ছিলেন।

ইউরো বাছাইয়ের দলে আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।

আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্সআপরা।

২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসো আরিওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ফার্লান্দ মেন্দি, বেনিয়ামিন পাভার, দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ে চুয়ামেনি, আন্তোনি গ্রিজম্যান।

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ার জিরু, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুকু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App