×

খেলা

মিলারের তাণ্ডবে দ. আফ্রিকার সংগ্রহ ২২৪

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৮:১৬ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডেভিড মিলার। রবিবার বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংস শেষে ৩৬ বল খেলে ১০১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে এর আগে তার একটি হাফ সেঞ্চুরি ছিল। সেই ম্যাচে ৫৩ রান করে অপরাজিত ছিলেন তিনি।

ডেভিড মিলারের আগে ৪৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। মিলার ছাড়াও আজ ৫১ বল খেলে ৮৫ রান করেছেন হাশিম আমলা। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে, জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২২৫ রান।

ডেভিড মিলার এই রেকর্ড গড়ার দিনে সাতটি চার ও নয়টি ছক্কা মেরেছেন। ইনিংসের ১৯তম ওভারে ৩১ রান নেন মিলার। ওভারের প্রথম পাঁচ বলে ছক্কা হাঁকান মিলার। শেষ বলে নেন এক রান। এই ওভারে বোলার ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

পচেফস্ট্রুমে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারে মাঙ্গালিসো মোসেহলেকে বোল্ড করেন সাকিব আল হাসান। মোসেহলে করেন ৫ রান। স্বাগতিকদের দ্বিতীয় উইকেটেরও পতন ঘটান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে জেপি ডুমিনিকে বোল্ড করেন তিনি। ডুমিনি করেন ৪ রান।

ইনিংসের দশম ওভারে বিপজ্জনক ডি ভিলিয়ার্সকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ইমরুল কায়েসের অসাধারণ এক ক্যাচে ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এবি ডি ভিলিয়ার্সের পর হাশিম আমলাকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের ১৭তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন আমলা। ফেরার আগে তিনি ৫১ বল খেলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৫ রান করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের আমলার এটি অষ্টম অর্ধশত।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২২৪/৪ (২০ ওভার)

(হাশিম আমলা ৮৫, মাঙ্গালিসো মোসেহলে ৫, জেপি ডুমিনি ৪, এবি ডি ভিলিয়ার্স ২০, ডেভিড মিলার ১০১*, ফারহান বিহারডাইন ৬*; সাকিব আল হাসান ২/২২, তাসকিন আহমেদ ০/৪১, মেহেদী হাসান মিরাজ ০/৪৬, রুবেল হোসেন ০/৫১, মোহাম্মদ সাইফউদ্দিন ২/৫৩, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App