×

খেলা

বিয়ের পিঁড়িতে ওজনিয়াকি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:১৬ পিএম

বিয়ের পিঁড়িতে ওজনিয়াকি!
প্রায় এক বছর আগে আমেরিকান সাবেক বাস্কেটবল তারকা ডেভিড লির সঙ্গে আংটি বদল করেছেন ডেনিস টেনিস সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকি। এবার তাদের সামনে বিয়ের পালা। ইংলিশ গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী বছরেই টেনিস খেলার ফাঁকে বিয়ের কাজ সেরে নেবেন তারা। অবশ্য ওজনিয়াকি বিয়ের জন্য তার খেলায় বিরতি দিতে নারাজ। সেজন্য ছুটিতে থাকাকালেই বিয়ের কাজটা সারতে চান এ প্রেমিক জুটি। দীর্ঘদিন ধরেই গোপনে ওজনিয়াকি ডেভিড লির সঙ্গে প্রেম করে আসছেন। বিয়ের বিষয়টি সর্বপ্রথম প্রকাশ করেন ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির ১৪ তারিখ ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনার সম্পর্কের বিষয়টি জানান দেন ক্যারোলিন নিজেই। তাদের পরিবারও দুজনার সম্পর্ক মেনে নেয়। এরপর একই বছরের নভেম্বরে দুজন একে অপরের সঙ্গে আংটি বদল করেন। সে সময় আংটি বদলের বিষয়টি নিয়ে টেনিস ভক্তদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। কেননা ওজনিয়াকি এর আগে আইরিশ গলফার ররি ম্যাকলরির সঙ্গেও আংটি বদল করেছিলেন। তবে শেষপর্যন্ত দুজনার অন্তর্দ্বন্দ্বের কারণে সেই সম্পর্কের ইতি টানা হয়। তাই ডেভিড লির সঙ্গে ক্যারোলিনের বিয়ের ঘোষণা আসার পর ফের টেনিস সমর্থকদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। ভক্তরা মনে করছেন বিয়ের আগে ফের তাদের সম্পর্কে চিড় ধরবে নাতো? বা বিয়ে হলে দুজনার মধ্যে আবার অন্তর্দ্ব›দ্ব দেখা দেবে নাতো? তবে এসব আলোচনা-সমালোচনায় হয়তো ২৮ বছর বয়সী নারী তারকার কোনো কিছু যায়-আসে না। তার লক্ষ্য এখন অস্ট্রেলিয়ান ওপেনের দিকে। গত বছরের মতো এবারো বছরের প্রথম গ্যান্ডস্ল্যাম আসরে বাজিমাত করতে চান তিনি। এ জন্য বর্তমানে টেনিস খেলায় বিরতি থাকলেও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন তিনি। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে টেনিস গ্র্যান্ডস্ল্যাম আসরে খেলে এলেও ওজনিয়াকি শিরোপা জিতেছেন মাত্র একটিই। তবে দুবার ফাইনালসহ বেশ কয়েকবার সেমিফাইনালে খেলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App