×

খেলা

সেমিতে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম

সেমিতে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ!

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এসে বাংলাদেশের জন্য সেমি ফাইনালের সমীকরণ প্রায় অসম্ভবই ছিলো। ফিকে হওয়া সেই স্বপ্নে প্রাণ আসে নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর। নেট রানরেট এক লাফেই বেড়েছে বাংলাদেশের। ফলে নেট রান রেটের দিক থেকে পাকিস্তানের সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়েছে টাইগার যুবাদের।

সুপার সিক্সের গ্রুপ-১ এ আছে বাংলাদেশ। এই গ্রুপের তলানিতে দুই দল আয়ারল্যান্ড ও নেপাল এখনও পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। ২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ম্যাচ বাকি মাত্র ১টি। তাই তলানিতে থাকা ৩ দলের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ।

এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই এখন লড়াইটা কেবলই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জিতলেও সেমির টিকিট পাবে তারা।

তবে বাংলাদেশকে সেমিতে পা রাখতে হলে পাকিস্তানকে শুধু হারালেই হবে না, একই সঙ্গে নেট রান রেটেও তাদের ছাড়িয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪।

পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে যুব টাইগারদের। যেমন বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে অলআউট করতে হবে বা আটকে রাখতে হবে। একইভাবে আগে ব্যাটিং করে ২০০ থেকে ৩০০ রানের মধ্যে বাংলাদেশের সংগ্রহ হলে, ৪৯-৫১ রানের ব্যবধানে জিততে হবে।

আরো পড়ুন: ফাইনালে এসে হোঁচট খেলো বাংলাদেশের মেয়েরা

অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। ৩০০ রানের লক্ষ্য হলে ৩৯.৩ ওভারে ম্যাচ জিততে হবে। একইভাবে পাকিস্তান ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভারে জয় পেতে হবে বাংলাদেশকে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। তাছাড়া ম্যাচটি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App