×

খেলা

নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ছোট পুঁজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৮:৫০ এএম

নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ছোট পুঁজি

নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ছোট পুঁজি। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের শক্তিশালী এক বলয়ে থেকেও ক্রিকেটে অনেকটাই পিছিয়ে নেপাল। হিমালয়ের পাদদেশের এই দেশটি আটকে আছে সহযোগী দেশের তকমা নিয়ে। তবে বিশ্বকাপে এবার দক্ষিণ আফ্রিকাকে তারা ১১৫ রানে আটকে রাখে। দীপেন্দ্র সিং আইরে এবং কুশাল ভুর্তেল নাভিশ্বাস তুলেছেন আফ্রিকান ব্যাটারদের। সেইন্ট ভিনসেন্টে 'ডি' গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের বোলিং ইউনিট দিয়ে চমকে দিয়েছে নেপাল। 

সেইন্ট ভিনসেন্টের এই পিচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৯ রান করিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পিচের তুলনায় ক্যারিবিয়ান পিচ কিছুটা ব্যাটিং সহায়ক। রিজা হেনড্রিকস আভাস দিয়েছিলেন বড় সংগ্রহ দাঁড় করানোর। কুইন্টন ডি কক আর এইডেন মার্করাম খুব বড় স্কোর না করতে পারলেও রিজাকে ভোলোই সঙ্গ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকেই কুশাল ভুর্তেল দেখালেন নিজের ভেল্কি। 

চতুর্থ ওভারে আইরের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন ডি কক। এবারের আসরে মোটেই ভালো করতে পারেনি অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। নেপালের বিপক্ষেও ছিলেন সাদামাটা। মোটে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর অধিনায়ক মার্করামকে নিয়ে রিজা হেনড্রিকস করেন ৪৬ রানের জুটি। তবে সেটার জন্য তারা খেলেছেন ১০ ওভারের কাছাকাছি। 

২২ বলে ১৫ করে তুলনামূলক ধীরগতিতে ছিলেন মার্করাম। তিনিই ফিরলেন আগে। কুশালের দিনের প্রথম শিকার হয়ে। হেনরিখ ক্লাসেন আর ডেভিড মিলার এলেন আর গেলেন। একজনের রান ৩, আরেকজন ৭। দুজনেই কুশালের বলে ক্যাচ দিয়েছে। রিজা মাঝে ফেরেন ৪৩ রান করে। ওপেনিং পার্টনার ডি ককের মতো তিনিও ফেরেন দীপেন্দ্র সিং আইরের বলে কট এন্ড বোল্ড হয়ে। 

শেষদিকে ত্রিস্টান স্টাবস যা একটু রানের দেখা পেয়েছেন। তার ১৮ বলে ২৭ রানের ওই ক্যামিও ইনিংসটাই প্রোটিয়াদের সংগ্রহ নিয়ে গিয়েছে ১১৫ পর্যন্ত। নেপালের হয়ে ৪ উইকেট কুশালের। আর ৩ উইকেট পেয়েছেন দীপেন্দ্র।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, সঙ্গে ভেসে গেলো পাকিস্তান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App