×

খেলা

উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের সহজ জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১২:০২ পিএম

উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের সহজ জয়

উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের সহজ জয়। ছবি: সংগৃহীত

উগান্ডাকে ৪০ রানে অলআউট করে জয়ে ফিরল নিউজিল্যান্ড ক্রিকেট দল। টানা দুই ম্যাচে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।

শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটের সান্ত্বনার জয় পায় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এদিন ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদের কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-উগান্ডা। আগে ব্যাট করতে নেমে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারের গতির মুখে পড়ে ১৮.৪ ওভারে ৪০ রানেই অলআউট হয় উগান্ডা। দলের হয়ে একজন ব্যাটসম্যান ছাড়া অন্যরা কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। 

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার ফিন অ্যালানের উইকেট হারিয়ে ৩২ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই জয়ে তেমন কোনো লাভ হয়নি কিউইদের। তার আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

আরো পড়ুন: নেপালের বিপক্ষে দ.আফ্রিকার কষ্টার্জিত জয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

আবু সাঈদের মৃত্যুতে গড়া জুলাই ঐক্য কেন টিকলো না?

আবু সাঈদের মৃত্যুতে গড়া জুলাই ঐক্য কেন টিকলো না?

‘এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে’

‘এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে’

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App