×

খেলা

আজ ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১১:০৪ এএম

আজ ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিন

আজ ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিন। ছবি: সংগৃহীত

আজ ২৪ জুন ২০২৪। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম গ্রহণ করেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আজ তার ৩৭তম জন্মদিন।

সবাই লিওনেল মেসি নামে চিনলেও তার পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। মাত্র ১০ বছর বয়সে হরমোনজনিত সমস্যা ধরা পড়ে মেসির। ফলে উচ্চতায় পিছিয়ে পড়েন ছোট্ট মেসি। তার ফুটবল খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। তবে সব বাধা পেছনে ফেলে ২০০০ সালে বার্সেলোনার ফুটবল একাডেমিতে যোগ দেন তিনি। আর সে থেকেই শুরু। 

সময়ের সঙ্গে সঙ্গে মেসি বাঁ পায়ের নিপুণ জাদুতে রচনা করছেন ফুটবলের বিভিন্ন রূপকথা। নিজ দেশ আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। এরপর ১০, ১৪, ১৮ কোনোবারই যেন বিশ্বকাপ জয়ের স্বপ্নটা ধরা দিচ্ছিল না মেসির সামনে। কোপা আমেরিকাতেও ছিলো একই দশা। 

তবে সকল অপেক্ষার অবসান হয়ে ঠিকই জাদুকর মেসির হাতে উঠেছে ফুটবল বিশ্বকাপ। মেসির হাতে ২০২২ সালে অবশেষে উঠল বিশ্বকাপের ট্রফি। সেই ট্রফি নিয়ে দেশে ফিরলেন এই তারকা। তাও আবার ৩৬ বছর পর। শুধু তাই নয়, ২০২১ সালের কোপা আমেরিকার কাপটিও উঠেছে মেসিদের হাতে। ক্লাব কিংবা নিজ দেশ সবখানেই নিজের খেলার জাদু দিয়ে মাতিয়েছেন এ ফুটবলের জাদুকর। 

জন্মদিনে মেসির জন্য রইল অনেক শুভকামনা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সিকৃবি এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’

‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App