×

খেলা

পাকিস্তান শাহিনসকে হারিয়ে যা বললেন জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

পাকিস্তান শাহিনসকে হারিয়ে যা বললেন জয়

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে এইচপি দল। রবিবার (২৮ জুলাই) তৃতীয় দিন শেষেই সুবিধাজনক অবস্থানে ছিল টাইগার যুবারা। শেষ দিনে জয়ের জন্য লাল-সবুজের প্রতিনিধিদের দরকার ছিল ৬ উইকেট। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৬০ রান। শেষ পর্যন্ত তুমুল লড়াইয়ের পর বিজয়ের হাসি হেসেছে বিসিবি এইচপি দল।

এই জয়ের পেছনে মূল অবদান অধিনায়ক মাহমুদুল হাসানের। ২২ রান খরচায় ৫ উইকেট নেন তিনি।

ম্যাচ শেষে জয়ের ভাষ্য, ‘আমাদের সবার মধ্যে কমিটমেন্ট ছিল, যা আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব। আমরা একদম শেষ বল পর্যন্ত অপেক্ষা করছি যে ১০ উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিততেই বের হবো।’

তিনি যোগ করেন, ‘এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল। আমরা এটাকে ডু অর ডাই হিসেবেই ধরে নিয়েছিলাম। আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি, এটা আমাদের কাম ব্যাক ম্যাচ ছিল। এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে, আমরা খুব হ্যাপি যে সিরিজটি লেভেল করে আমরা দেশে যাচ্ছি।’

নিজের ব্যাটিং-বোলিং নিয়ে জয় বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমার কাজ সব সময় যেখানেই খেলি পারফর্ম করার। আমি অনেক দিন পর ম্যাচে আসছি। উইকেট খুব ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য, আমি সেটাই চেষ্টা করেছি। আর বোলিংটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে নেটে বোলিং করার। এখন সুযোগ আসছে ম্যাচে বোলিং করার, সেই প্ল্যান অনুযায়ী বোলিং করেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App