×

রাজধানী

কল্যাণপুরে বাস-লেগুনা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

কল্যাণপুরে বাস-লেগুনা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নিহতরা লেগুনার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবাবের রাস্তায় বিকট শব্দে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পথচারীরা গিয়ে দ্রুত ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। তারা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App