×

খেলা

সাকিব কি দেশে ফিরতে পারবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম

সাকিব কি দেশে ফিরতে পারবেন?

ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সাকিবের দেশে ফেরা নিয়েও নানান জল্পনা-কল্পনা বাসা বেঁধেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস।

বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাহরিয়ার নাফিসের ভাষ্য, ‘সাকিবের আগামী ১২ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) আছে। ১৩ আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। যদিও কিছুদিন সময় রয়েছে, তাই তার সঙ্গে আলোচনা করেই, তার পরিকল্পনা কি, তা জানার চেষ্টা করব।’

নাফিস বলেন, ‘নিরাপত্তা ইস্যু তো সাকিব নয়, সবার জন্যই রয়েছে। সাকিব একজন ক্রিকেটার। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব কিন্তু এখন আর সংসদ সদস্য পদে নেই। আমরা যেহেতু ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, এরপরই তার যোগ দেওয়ার কথা। ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল কিন্তু এখনও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেনি। যখন ওনারা দল ঘোষণা করবেন, তখন বোঝা যাবে। তিনি যদি দল থাকে; তাহলে একরকম ভাবনা, না থাকলে আরেক রকম।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন সাকিব। সরকার পতনের পর মাগুরায় তার পার্টি অফিসে ভাঙচুরসহ লুটপাট হয়। এমন পরিস্থিতিতে সাকিব কী করবেন, সেটাই এখন দেখার পালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App