×

খেলা

সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:২২ পিএম

সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে গণআন্দোলনের মুখে সেই সরকারের পতন হয়েছে। এতে রাজনীতির পাশাপাশি সাকিবের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়েও শঙ্কা জেগেছে। আর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ক্রিকেটাররা অন্য কোনো পেশায় যুক্ত হতেন পারেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ করব। সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমাদের এখন দুটি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।

তিনি যোগ করেন, এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো যে তাকে (সাকিব) দলে নিবা না, তাহলে সেটা পলিসির ব্যাপার হতো। তখন সেই দায়টা বোর্ডের ওপর আসতো। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটা একটা ব্যাপার। সেটা আমরা ভালোভাবে দেখবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App