×

খেলা

ফাইনালে সেই নেপালকেই পেলো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ এএম

ফাইনালে সেই নেপালকেই পেলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দশরথের গ্যালারিকে স্তব্ধ করে এগিয়ে গেল ভারত। এরপর রেফারি ওম চকির সিদ্ধান্তে শুরু হলো নানা নাটকীয়তা। এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হলো খেলা। প্রথম আক্রমণ থেকেই নেপালকে সমতায় ফেরালেন সাবিত্রা ভাণ্ডারি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হলো ম্যাচের ভাগ্য। ভারতকে হারিয়ে ফাইনালে উঠল নেপাল।

গতবারের মতো এবারো উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গিতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি লক্ষ্যভেদ করেন। ভারতের জালের দেখা পান মনিষা ও কারিশ্মা সিরভোইকর; অধিনায়ক আশালতা দেবির শট পোস্ট লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা গোলরক্ষক অঞ্জনা রানা মাগার।

একই ভেন্যুতে আগামী বুধবার মুকুট ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে গ্রুপ পর্ব শুরুর পর ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে এদিনই তারা ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-১ ব্যবধানে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App