×

খেলা

বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম

বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে ৯৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ফিজ। জাকির হাসানকে ফিরিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুইয়ে তাসকিন। তিনে থাকা রুবেল হোসেন ৮৯ ম্যাচে ১১০ উইকেট নিয়েছেন। 

এই ক্লাবে নাম লেখাতে ৭৯টি ম্যাচ খেলেছেন দ্য ফিজ। এ ছাড়া মাশরাফী বিন মর্তুজা তালিকায় পাঁচে আছেন। তার উইকেট সংখ্যা ৯৮টি।

চলতি বিপিএলে উইকেটের শতক পূরণ করতে পারেন আরো একজন। অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন। চলতি আসরে এরই মধ্যে ৯ উইকেট শিকার করেছেন ৩৮ বছরের এই স্পিনার। বিপিএল ক্যারিয়ারে তার উইকেট এখন ৯৫টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App