×

খেলা

ইংল্যান্ড যাওয়ার আগে যা বললেন হামজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

ইংল্যান্ড যাওয়ার আগে যা বললেন হামজা

ছবি: সংগৃহীত

চেষ্টা করেছিলেন, সুযোগও এনেছিলেন হামজা চৌধুরী। তবে ভাগ্য পক্ষে আসেনি। বাকিদের দারুণ লড়াইয়ের দিনেও দেখতে হয় হার। তবে এতটুকুতেই ভেঙে পড়তে চান না বাংলাদেশের এই সুপারস্টার। ইংলিশ লিগে খেলা হামজা অবশ্য বদ্ধপরিকর, ‘সবে শুরু, যেখানে যেতে চাই শীঘ্রই সেখানে পৌঁছাবো।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে লড়েছে বুক চিতিয়ে। অমন ম্যাচের পর দলের কোচ হাভিয়ের কাবরেরা দৃঢ়চিত্তে বলেছেন, ‘হামজাদের নিয়ে গর্বিত হওয়া উচিত।’

হারে মন খারাপ হলেও লক্ষ্য ভোলেননি হামজা-ফাহমেদুলরা। সবটা উজাড় করেই লড়তে চান।

নিজের ফেসবুকে এক পোস্টে হামজা শুনিয়েছেন হার না মানার কথা, ‘আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশাআল্লাহ খুব শিগ্রই যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো। ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App