×

জাতীয়

‘আন্তর্জাতিক মানে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে চায় সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৫১ পিএম

‘আন্তর্জাতিক মানে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে চায় সরকার’

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

শ্রমজীবী মানুষই বিশ্বের যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি উল্লেখ করে মাহদী আমিন বলেন, শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে একটি শিল্প, কৃষি, অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা-এগুলো যেকোনো গণতান্ত্রিক দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার।

শ্রমজীবী মানুষের কল্যাণে জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দু’টি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার সৃষ্টি, বিশেষত মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন ভিত্তি দিয়েছে, যা আজও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন প্রতিবার শ্রমজীবী মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, মজুরি কমিশন গঠন, গারমেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, শ্রমিক পরিবারের চিকিৎসা ও শিক্ষাসহ নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হয়েছে। দেশের বৃহত্তম শ্রমঘন খাত তথা পোশাক শিল্প আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে এসব উদ্যোগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রতিটি শ্রমিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশে টেকসই যে উন্নয়ন, সেটিকে ইনশাআল্লাহ সুনিশ্চিত করবো।

মাহদী আমিন বলেন, দেশের বৃহত্তম শ্রমঘন খাত পোশাক শিল্প, যে গার্মেন্টস রফতানির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, সেটি আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি কিন্তু মূলত বিএনপি সরকারেরই নীতিমালা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি বিএনপি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকদের জন্য যে ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা-তা অবশ্যই বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

আইনমন্ত্রী ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App