×

খেলা

মিরপুরে রুবেলকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

মিরপুরে রুবেলকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

রুবেল হোসেন। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত পেসার রুবেল হোসেন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে গত ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। মাঠের লড়াই থেকে বেশ কিছুদিন দূরে থাকায় ঘটা করে বিদায় নেওয়া হয়নি তার, তবে রুবেলকে শূন্য হাতে ফেরাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরের সবুজ গালিচা থেকেই এই গতি তারকাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছে বোর্ড।

সূত্রের খবর অনুযায়ী, কাল সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার আগে রুবেলের জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিবি সভাপতি তামিম ইকবাল রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন।

এর আগে ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই পেসার। রুবেলের এমন বিদায়ের পর মুশফিকুর রহিম, অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজসহ সতীর্থরা তাকে শুভকামনা জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই বোলার।

দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন রুবেল হোসেন। এর মধ্যে ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮টি উইকেট শিকার করেছেন তিনি। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই অবিস্মরণীয় স্পেলটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

সিলেট টেস্ট পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App