×

খেলা

কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেলেন সাকিব মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:১৮ পিএম

কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেলেন সাকিব মোস্তাফিজ

আজ মঙ্গলবার দলীয় অনুশীলনে যোগ দিচ্ছেন সাকিব মোস্তাফিজ

ভারত থেকে যারা দেশে ফিরবেন তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এ থাকতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন কঠোর নির্দেশনার ১৪ দিন পূর্ণ হওয়ার দুদিন আগেই কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছেন সাকিব মোস্তাফিজ। জাতীয় স্বার্থে এজন্য অনেক দেন দরবার করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

ভারতে করোনার কারণে হঠাৎ আইপিএল বন্ধ হওয়ায় ৬ মে দেশে ফিরেন সাকিব মোস্তাফিজ। কোয়ারেন্টাইনে গুলশানের এক হোটেলে ছিলেন সাকিব আল হাসান এবং হোটেল সোনারগাঁয়ে স্ত্রী সহ ছিলেন মোস্তাফিজুর রহমান। হোটেলে থাকাকালীন বেশ কয়েকবার তাদের করোনা পরীক্ষা দিতে হয়েছে। এবং প্রতিটি পরীক্ষায় এই দুই ক্রিকেটার উত্তীর্ণ হয়েছেন। যেহেতু করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই এই দুই ক্রিকেটারকে অনুশীলনের সুযোগ দিতে দেশের স্বার্থে ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোয়ারেন্টাইন থেকে গতকাল নিজ নিজ বাড়িতে ফিরে যান সাকিব-মোস্তাফিজ। বাড়ি থেকে আজ বিকেলে টাইগারদের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। শ্রীলংকার বিপক্ষে টাইগারদের ওয়ানডে পরিসংখ্যান মোটেও ভালো নয়। ৪৫ ম্যাচের মধ্যে মাত্র ৭ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবারের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ মহামূল্যবান। তাই ঘরের মাঠের শ্রীলঙ্কাকে হারাতে সাকিব-মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে বিসিবি। ওয়ানডে সিরিজের দিবারাত্রির তিনটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ২৩ মে, দ্বিতীয় ম্যাচ ২৫ মে এবং শেষ ম্যাচ ২৮ মে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App