×

সিলেট

ওসমানীনগরে ২০০ বস্তা অবৈধ চিনিসহ আটক ১

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম

ওসমানীনগরে ২০০ বস্তা অবৈধ চিনিসহ আটক ১

আটক সমিরণ দাশ

সিলেটের ওসমানীনগরে ২শ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ সমিরণ দাশ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারস্থ গয়নাঘাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত যুবক জৈন্তাপুর উপজেলার পানি ছড়া চা বাগান এলাকার নিরেন দাশের পুত্র।

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজারস্থ গয়নাঘাট এলাকায় একটি ট্রাক তল্লাশি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ২শ বস্তা ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। এ সময় ট্রাক চালক সমিরণ দাশকে আটক করে পুলিশ। 

এ ঘটনায় সোমবার (২৮ অক্টোবর) ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App