×

সিলেট

বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

Icon

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফরাছ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

বুধবার (১ মার্চ) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হাওরে কাজ করছিলেন কয়েকজন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এবং তিনজন আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App