×

সিলেট

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে

Icon

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে

ছবি: নিজস্ব

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিরসনে আজকের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা যে প্রযুক্তি স্টলে প্রদর্শন করছে এই প্রযুক্তি থেকে শিক্ষা গ্রহণ করে কাজে লাগাতে পারলে জ্বালানি সংকট থেকে নিষ্কৃতি পাওয়া সহজ হবে। 

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আজকের ক্ষুদে বিজ্ঞানীরা একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের মান উজ্জ্বল করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন নিরলসভাবে কাজ করছেন।

প্রধান অতিথি উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ শেষে দুঃস্থ প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করে বলেন, নারীদের আর্থসামাজিক উন্নয়নে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তার প্রমাণ প্রশিক্ষণ শেষে এই সেলাই মেশিন বিতরণ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App