×

সিলেট

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় মর্টার শেলটি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াগাঙেরপাড় এলাকায় খেলতে গিয়ে কয়েকজন শিশু পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটিকে আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে সেটি ভাঙতে না পেরে তারা বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটির আশপাশ থেকে স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। একই সঙ্গে শেলটির নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

পরে মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের কাছে আবেদন করে থানা পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রোববার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি ধ্বংস করে।

সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি ধ্বংস করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, দু’জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, দু’জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App