×

ফুটবল

শিরোপা ধরে রাখতে পারলেন না মেসি, প্রথম রাউন্ডেই মায়ামির বিদায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শিরোপা ধরে রাখতে পারলেন না মেসি, প্রথম রাউন্ডেই মায়ামির বিদায়

ফাইল ছবি

নিয়মিত মৌসুমে গোলের পর গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। অথচ প্লে-অফে এসে সেই লিওনেল মেসির ব্যাটারি যেন ফুরিয়ে গেল। টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন না আর্জেন্টাইন মহাতারকা, গোল করতে পারলেন না তার সতীর্থরাও। শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোল হজম করে এমএলএস কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে কলম্বাসের স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে স্বাগতিক কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরেছে মায়ামি। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতেও ৩-০ গোলে হেরেছিল ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসের দল। টানা দুই ম্যাচে জিতে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বাস। ফলে তৃতীয় ম্যাচ খেলার সুযোগও পেল না মায়ামি।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এদিন জয়ের বিকল্প ছিল না মেসিদের সামনে। শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি। ২২তম মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের কাছাকাছি গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর মেসির দুর্দান্ত ক্রস থেকে হেডে জালের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ৮৪তম মিনিটে খুব কাছ থেকে হেড করেও বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন জার্মান বেরতেরামে।

ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই মায়ামির হৃদয় ভাঙেন সান্তিয়াগো রদ্রিগেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আনাস জারুরির ক্রস থেকে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার। শেষ পর্যন্ত সেই গোলের জবাব দিতে পারেনি মায়ামি।

ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছিল মায়ামি। অন্যদিকে সপ্তম স্থানে ছিল কলম্বাস। তবে নিয়মিত মৌসুমের শেষ নয় ম্যাচের আটটিতেই জয় পাওয়া দলটি এবার বিদায় করে দিল বর্তমান চ্যাম্পিয়নদের।

নিয়মিত মৌসুমে ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এমএলএসের বর্তমান পদ্ধতিতে প্রথম ফুটবলার হিসেবে জিতেছিলেন টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট। অথচ প্লে-অফের দুই ম্যাচেই গোলশূন্য থাকলেন তিনি।

২০১১ ও ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে এমএলএস কাপ জয়ের সুযোগ ছিল মায়ামির সামনে। কলম্বাসের কাছে হারে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এদিকে ২০২৮ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে ৩৯ বছর বয়সী মেসির। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই মহাতারকার ক্লাব ফুটবলের মৌসুমও শেষ হলো হতাশায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিরোপা ধরে রাখতে পারলেন না মেসি, প্রথম রাউন্ডেই মায়ামির বিদায়

শিরোপা ধরে রাখতে পারলেন না মেসি, প্রথম রাউন্ডেই মায়ামির বিদায়

‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক

‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক

১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে

রাষ্ট্রপতি ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App