নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কথায় কথায় চুলে হাত দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ এই মুদ্রাদোষের জন্য প্রায় সমালোচনা শিকার হতে হয় এই অভিনেত্রীকে। অনেকেই ভাবেন অভিনেত্রীর বার বার চুলে হাত দেওয়ার কারণ হয়তো দৃষ্টি আকর্ষণ করার জন্য বা অন্যের নজর কারার জন্য। শুধু তাই নয়, অনেক তো আবার এটা হাসাহাসি ও উপহাসও করেন। তাই আর চুপ করে নেই, এবার মুখ খুললেন অভিনেত্রী।
আরো পড়ুন: ‘রাক্ষসী’ মন্তব্যে হাস্যরসেই জবাব দিলেন স্বস্তিকা
সম্প্রতি এক সাক্ষাৎকারে টালি পাড়ার এই অভিনেত্রী নিজের একটি বদঅভ্যাসের কথা নির্দ্বিধায় স্বীকার করেন। কথা বলার মাঝে অবচেতন মনেই বার বার চুলে চলে যায় বলে জানান অভিনেত্রী ।
এটি তার ছোটবেলার অভ্যাস বলে উল্লেখ করেন তিনি। তবে অভিনেত্রী যখন একা থাকে সাধারণত সে সময় এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।
আরো পড়ুন: বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান
উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
