×

তথ্যপ্রযুক্তি

ইউটিউবের নতুন ফিচার

এক নিমিষেই দেখা যাবে ভিডিওর সেরা অংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৫৬ এএম

এক নিমিষেই দেখা যাবে ভিডিওর সেরা অংশ

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে। আর নতুন নতুন এ ফিচার যুক্তের বেলায় যেন প্ল্যাটফর্মগুলো প্রতিযোগিতায় নেমেছে। এ তালিকায় পিছিয়ে নেই বহুল প্রচলিত মাধ্যম ইউটিউবও।

ইউজারদের আগ্রহ বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব। এবার আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে এই ভিডিও প্ল্যাটফর্মে। যাতে দীর্ঘ ভিডিওটির কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা আর কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। ইউটিউব নিজেই সেই অংশটি প্লে করে দেবে!

‘জাম্প অ্যাহেড’ নামের ফিচারের মাধ্যমে ভিডিওর সেরা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে একলাফে পৌঁছে যেতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়েই এই ফিচার প্রস্তুত হচ্ছে। 

আপাতত ফিচারটি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে। ভিডিওর যে অংশটিতে এনগেজমেন্ট সবচেয়ে বেশি, সেখানেই আপনাকে নিয়ে চলে যাবে জাম্প অ্যাহেড। ফলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে।

বর্তমানে ইউটিউবে ভিডিও চলাকালীন স্ক্রিনে ডবল ট্যাপ করলে ১০ কিংবা ২০ সেকেন্ড ভিডিওটি এগিয়ে যায়। আবার কেউ কেউ সামান্য ফাস্ট করেও ভিডিও প্লে করে যাতে কম সময়ে ভিডিও শেষ হয়ে যায়। আরও একধাপ এগিয়ে ইউজারদের সুবিধা করে দেবে জাম্প অ্যাহেড ফিচারটি। দীর্ঘ ডকুমেন্ট্রি থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে এখন আর বেশি সময় লাগবে না।

ঠিক কবে থেকে চালু হবে এই ফিচার? এখনও পর্যন্ত এ বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আপাতত বাছাই করা কিছু ইউজারই এই ফিচারের সুবিধা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App