×

তথ্যপ্রযুক্তি

ফোর- জি’র নিলাম শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৫৮ পিএম

ফোর- জি’র নিলাম শুরু
দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোরজি) বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে।  নিলামে অংশ নিচ্ছে গ্রামীণফোন ও বাংলালিংক। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে এই নিলাম শুরু হয়। নিলামে ডাক, টেলিযোগাযেোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত আছেন। এছাড়া নিলাম অংশ নেয়া অপারেটর দুইটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন। নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখী হবেন শাহজাহান মাহমুদ। এদিকে নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। আজ দুপুরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বিটিআরসি সূত্রে জানা গেছে, সব প্রক্রিয়া শেষে ২০ ফেব্রুয়ারি চার অপারেটরকে ফোরজির লাইসেন্স দেওয়া হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ওই দিন গ্রামীনফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে বহুল প্রতিক্ষীত চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার লাইসেন্স হস্তান্তর করবে। ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা, এখনো সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App