×

তথ্যপ্রযুক্তি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৬ পিএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো শুরু
সফটওয়্যার খাতের মেলা বেসিস সফটএক্সপো শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।ডিজাইনিং দ্য ফিউচার স্লোগানে ২০১৮ সালের এই মেলা চলবে রোববার পর্যন্ত। দেশীয় সফটওয়্যারে দেশের চাহিদা পূরণের সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরি এ মেলার অন্যতম লক্ষ্য।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, চারদিনের এই আয়োজনে অনেক বিদেশী অংশগ্রহণ আছে এবং দিন দিন এই অংশগ্রহণ বাড়ছে। দেশের সফটওয়্যার রপ্তানিও ক্রমাগত বেড়ে চলছে। এখন এটা ৭০০ হতে ৮০০ মিলিয়ন ডলারের মতো হচ্ছে।লক্ষ্য পূরণে এখনও ২-৩ বছর সময় আছে তবে তার আগেই ১ বিলিয়ন ডলার রপ্তানিতে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, লক্ষ্য পূরণে যেসব সুযোগ-সুবিধা দেয়া প্রয়োজন সেগুলো দিতে সরকার সচেষ্ট থাকবে।চলতি বছর এই সফটএক্সপো আয়োজনের প্রেক্ষিত ভিন্ন মাত্রার উল্লেখ করে বিশেষ অতিথি মোস্তাফা জব্বার বক্তব্যে বলেন, মন্ত্রী হওয়ার পর এই অল্প কয়েকদিনে ৫০টির বেশি বিদেশী প্রতিষ্ঠান দেখা করেছে, যোগাযোগ করেছে। তারা বাংলাদেশের বাজারে সফটওয়্যার সেবা এবং কম্পিউটার ডিভাইস সরবরাহ করতে পারে তাঁর সুযোগ খুঁজছেন। এটি প্রমাণ করে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে কাছে এখন কেবল রপ্তানির ডেস্টিনেশন নয়, বাংলাদেশ নিজেই একটি বিশাল বাজার।মেলায় প্রায় দুই’শ দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটিকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করে দেশীয় উদ্ভাবন ও কাজগুলো প্রদশন করা হচ্ছে।মেলাতে আনা হয়েছে মানুষের মতো রোবট বঙ্গবীর ও ব্যাংরো। চার দিনের এ মেলায় খাত সংশ্লিষ্ট চাকরি মেলাসহ ৩০টিরও বেশি সেমিনার থাকছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং মেলার আহবায়ক বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App