লালমনিরহাট
মন্দিরে ঢুকে আজান, যুবক আটক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে : সদর উপজেলার লালমনিরহাট পৌরসভার কাগজীটারী দুর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে নুর মোহাম্মদ রিপন (৩০) এক যুবক আজান দিয়েছে। পরে ওই মন্দিরে নামাজও আদায় করে। এ সময় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গত শনিবার বিকালে সদর উপজেলার কাগজীটারী গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর ওই এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িযে পড়ে। তবে স্থানীয় প্রশাসন হিন্দু স¤প্রদায়কে আশ্বস্ত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে জেলা কাগজীটারী গ্রামের হিন্দু পাড়ার শ্রী শ্রী কাগজীটারী দুর্গা মন্দিরে রিপন তালা ভেঙে প্রবেশ করে আজান দেয়। পরে মন্দিরে নামাজ আদায় করে। পরে গ্রামবাসীরা মন্দিরপ্রাঙ্গণে তাকে আটক করে। আটক রিপন জানায়, তিনি সদর উপজেলার কিশামত হারাটি (তেলিটারী) গ্রামের আকবর আলীর ছেলে।
সদর থানার ওসি ওমর ফারুক জানান, এ বিষয় মন্দিরের সভাপতি সুবোধ চন্দ্র রায় বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন মন্দিরে ঢুকে আজান ও নামাজ আদায়ের কথা স্বীকার করেছে। তদন্ত করলে বেড়িয়ে আসবে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না। গতকাল রবিবার দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
