×

প্রথম পাতা

ফ্ল্যাট-প্লটসহ বেনজীরের আরো বিপুল সম্পদ জব্দ

Icon

রকি আহমেদ

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্ল্যাট-প্লটসহ বেনজীরের আরো বিপুল সম্পদ জব্দ

বেনজীর আহমেদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের জালে একের পর এক বের হয়ে আসছে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের অঢেল অবৈধ সম্পদ। তৃতীয় দফায় বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মীর্জাসহ তিন মেয়ের নামে থাকা আরো ৮টি ফ্ল্যাট, ৪টি প্লট, জমি ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বেনজীর এসব সম্পদের মালিক হন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর ভোরের কাগজকে বলেন, তৃতীয় দফায় বেনজীর আহমেদসহ তার পরিবারের নামে ঢাকার রূপগঞ্জে ২৪ কাঠা জমিতে ৪টি প্লট, উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় ১৩ দশমিক ৬৬ কাঠা জমির ওপর ২টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় ২৫ একর জমি (লিজ), স্ত্রী জিসান মির্জার নামে আদাবর পিসি কালচার এলাকায় ৬টি ফ্ল্যাট পাওয়া গেছে।

এসব স্থাবর সম্পত্তি দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সিটিজেন টিভি ও টাইগারেফিট অ্যাপারেলস (গার্মেন্টেসে) লিমিটেড কোম্পানিতে শেয়ার অস্থাবর সম্পত্তি দেখিয়ে গুলশানে ফ্রিজ করার নির্দেশ দেয়া হয়েছে। 

বেনজীর আহমেদ ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক ছিলেন। এরপর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন। এই দুই মেয়াদের দায়িত্ব পালনকালে এসব সম্পদের মালিক হন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

আদালতে উপস্থাপন করা নথি পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকার রূপগঞ্জে ২৪ কাঠা জমিতে ৪টি প্লটের মোট মূল্য দেখানো হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা। প্লটগুলো সাভানা ইকো রিসোর্টের নামে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কেনা হয়েছে। ২০১৮

সালের ৯ সেপ্টেম্বর বাড্ডায় ১৩ দশমিক ৬৬ কাঠা জমির ওপর রুপায়ন মিলিয় স্কয়ার নামে ১৪ তালা ভবনে ২টি ফ্ল্যাট ৬৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যে কেনা হয়। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর বান্দরবান জেলা আদালত থেকে ২৫ একর জমি লিজ নেন বেনজীর। এছাড়া সিটিজেন টিভিতে শেয়ার ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ও টাইগারেফিট অ্যাপারেলস (গার্মেন্টেস) লিমিটেড কোম্পানিতে ২০২২ সালের ১ আগস্ট শেয়ার কেনা হয়েছে। এ দুই কোম্পানির শেয়ার বেনজীর, তার স্ত্রী জিশান মির্জা, তিন মেয়ে- ফারহিন রিসতা বিনতে বেনজীর, জাহরা জারিন বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বলে উল্লেখ করেছে দুদক।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আদালতকে বলেন, গত ২২ এপ্রিল ৩ (তিন) সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায় যে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জীশান মির্জা ও মেয়েদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এসব স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) করা একান্ত প্রয়োজন। দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবীও সম্পত্তি জব্দের জন্য জোর দাবি জানান। নথি পর্যালোচনা করে আদালত মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুয়ায়ী বেনজীর আহমেদের স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন।

এর আগে দুই দফায় বেনজীরের অঢেল সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। জব্দ সম্পত্তির মধ্যে ৬১৮ বিঘা জমি, ২ কোটি ১৯ লাখ টাকা মূল্যের গুলশানে ৪টি ফ্ল্যাট, একটি প্লট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ ৩৭টি হিসাব, ৪টি শতভাগ মালিকানার কোম্পানি ও শেয়ার হিসেবে থাকা ১৫টি কোম্পানি রয়েছে। এসব সম্পত্তি বিক্রি বা হিসাব থেকে টাকা উত্তোলনের পথ বন্ধ হয়ে গেছে বেনজীরের।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App