×

প্রথম পাতা

জাতিসংঘ

কোটা আন্দোলনে ছয় শতাধিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোটা আন্দোলনে ছয় শতাধিক নিহত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩২ জন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের তৈরি এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত হয় ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্ট নিহত হয়েছে ২৫০ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে বা প্রতিশোধমূলক হত্যার ঘটনা এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা যায়নি বলেও জানানো হয়েছে।

১০ পৃষ্ঠার এই প্রতিবেদনে ‘অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তার ও নির্যাতনকে’ কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতিরও বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত জুনের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে জুলাইয়ে বিক্ষোভে সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছ গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় বড় আকারে বাধা দেয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়ার মতো আরো কিছু অভিযোগও রয়েছে, যেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি।

এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের এই সন্ধিক্ষণ, মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়টিতে জোর দিচ্ছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ২১টি পরামর্শ দিয়েছেন ভলকার টুর্ক। এর মধ্যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা, যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এসব সুপারিশ করা হবে বলে জানানো হয়।

এর আগে ১৪ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন ভলকার টুর্ক। ফোনে তিনি আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন এবং কীভাবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। নতুন সরকার ও জনগণকে প্রয়োজনমতো সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ক্ষমতার পালাবদলের পর জাতিসংঘ থেকে কী ধরনের সহযোগিতা দেয়া যেতে পারে, তা নিয়ে সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। এর মধ্যে জবাবদিহির প্রসঙ্গও আছে।

ফারহান হক বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে সহায়তার ক্ষেত্র ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল ঢাকা সফরে যাবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে, এমন একটি সফল উত্তরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থনের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App