×

প্রথম পাতা

হামের প্রকোপে ৮১৬ প্রাণহানি, ডেঙ্গুতে ৪০ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামের প্রকোপে ৮১৬ প্রাণহানি, ডেঙ্গুতে ৪০ জন

দেশে হামের প্রকোপের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর বিস্তার। চলতি বছরের ১৫ মার্চ থেকে গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এই রোগের উপসর্গে ৮১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ৪০ জনের। এর মধ্যে চলতি জুলাই মাসের ২৫ দিনে হাম ও এই রোগের উপসর্গে ৯৮ জন আর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হাম ও উপসর্গে ৮১৬ মৃত্যু, চলতি মাসেই ৯৮ : বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের। ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ জন। ৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬১৩। এ সময়ে ৫৮১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে। হামের উপসর্গ নিয়ে ৭২১ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭২ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪০, চলতি মাসেই ২২ : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৩৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ৭৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬, খুলনা বিভাগে ৪১, ময়মনসিংহ বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ২৬, রংপুর বিভাগে ৩০ ও সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে চলতি মাসে ২২ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App