×

প্রথম পাতা

ভোগান্তি শেষে রোমের সেই ফ্লাইট ঢাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোগান্তি শেষে রোমের সেই  ফ্লাইট ঢাকায়

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রæটির কারণে প্রায় ৪০ ঘণ্টা আটকা থাকার পর ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ ফ্লাইটটি অবশেষে ঢাকায় পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় গত শনিবার রাত ১১টায় রোম থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি ৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছিল।

আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকাল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রæটির কবলে পড়ে সেটি রোমের স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। দীর্ঘ চেষ্টার পরও ত্রæটি না সারলে পরে ঢাকা থেকে যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দলকে উড়িয়ে নিয়ে যায় বিমান।

বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে গত শনিবার দুপুরে ঢাকা থেকে রোমের উদ্দেশে প্রকৌশলী দলটি রওনা হয়। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে অবতরণ করে। এরপর কারিগরি ত্রæটি সমাধান শেষে রাতে ফ্লাইটটি গ্রাউন্ডেড থেকে অপারেশনাল ঘোষণা করা হয়।

এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইটের আড়াইশর বেশি যাত্রী। যাত্রীদের তরফে অভিযোগ ওঠে, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকেই ৪০ ঘণ্টা সময়ের পুরোটাই বিমানবন্দরের ‘প্রিমা ভিস্তা’ লাউঞ্জে বসে কাটাতে হয়েছে।

বাদবাকি যাত্রীদের যারা কানাডা এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ছিলেন, বিমানের তরফ থেকে শুধু তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App