×

শেষের পাতা

নতুন মামলায় গ্রেপ্তার মিষ্টি সুবাস বললেন ‘কথা বললে জামিন আটকে যায়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন মামলায় গ্রেপ্তার মিষ্টি সুবাস বললেন ‘কথা বললে জামিন আটকে যায়’

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। শুনানিতে মিষ্টি সুবাস আদালতকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি অপরাধ? কথা বললেই জামিন আটকে যাচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ২৪ জুন মিষ্টি সুবাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার।

এদিন শুনানিকালে মিষ্টি সুবাসকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানিকালে মিষ্টি সুবাসের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী বলেন, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুবাস। এরপর তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুই মামলায় জামিন পান তিনি। গত ২৩ জুন জামিননামা হাজতখানায় পাঠানো হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ঘটনার সঙ্গে তিনি জড়িত না। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।

এরপর আদালতের অনুমতি নিয়ে মিষ্টি সুবাস বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানতে স্মৃতিসৌধে গিয়েছিলাম।

তিনি বলেন, ৫ আগস্টের আগে দল-দেশ নিয়ে কিছু বলতাম না। ৫ আগস্টের পর দেখলাম মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। এরপর থেকে আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।

মিষ্টি সুবাসের একটা সন্তান রয়েছে। বিষয়টি বিবেচনা করতে বলেন আদালতকে। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী।

আদালত থেকে কারাগারে নেয়ার পথে মিষ্টি সুবাস বলেন, বারবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমি আর কথা বলব না। কথা বললে আমাকে বারবার আটকে দিচ্ছে। আমার কি অপরাধ জানি না। কোন অপরাধে বারবার আমাকে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার বড় অপরাধ। একের পর এক মামলা দিয়ে আটকে রেখেছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামে এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ আগস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প একজন ‘লুজার’, প্রশাসন অযোগ্য-দুর্নীতিগ্রস্ত ও আত্মমুগ্ধ: বাইডেন

ট্রাম্প একজন ‘লুজার’, প্রশাসন অযোগ্য-দুর্নীতিগ্রস্ত ও আত্মমুগ্ধ: বাইডেন

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার

স্পিকার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App