×

ঢাকা

সড়কের পাশে ময়লার স্তূপে ‘পুলিশের সোর্সের’ মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:২৭ পিএম

সড়কের পাশে ময়লার স্তূপে ‘পুলিশের সোর্সের’ মরদেহ

ছবি: সংগৃহীত

নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে ময়লার স্তূপে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। ওই তরুণ পুলিশের সোর্স হয়ে কাজ করতেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কে উপজেলার খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মাধবদী থানার ওসি কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত দিগন্ত (২০) উপজেলার শেখের চর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। এ ছাড়া দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে দাবি স্বজনদের।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার বিকালে দিগন্ত মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

সকালে সড়কের পাশে ময়লার স্তূপে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে দিগন্তকে শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি কামাল হোসেন আরো বলেন বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

অজিত দোভালের গোপন ঢাকা সফরের দাবি, সময় নিয়ে যত প্রশ্ন

অজিত দোভালের গোপন ঢাকা সফরের দাবি, সময় নিয়ে যত প্রশ্ন

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা, দাবি সৌদির

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা, দাবি সৌদির

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App