×

শেষের পাতা

জুবাইদা রহমান

দিবাযত্ন কেন্দ্র থাকায় নারীরা কাজ করছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিশু দিবাযত্ন কেন্দ্র কেবল নিরাপদ থাকার স্থান নয়, বরং দেশের ভবিষ্যত গড়ার সহায়ক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। গতকাল সোমবার রাজধানীর পান্থপথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলছিলেন।

এ সময় জুবাইদা রহমান শিশুদের যত্নে নিয়োজিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা মানবিক যত্নের মাধ্যমে অন্যের শিশুদের বড় করছেন। আপনারা আছেন বলেই, অনেক মা বোন, স্বাচ্ছন্দ্যে চাকরি ক্ষেত্রে যোগদান এবং কাজ করতে পারছেন। শিশুরাও নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে।

শৈশব অন্তত গুরুত্বপূর্ণ সময় মন্তব্য করে তিনি বলেন, এ সময়ই অনেক বিষয়ের ভিত্তি প্রস্তর হয়। তার কথায়, দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ থাকার স্থান নয়, দেশের ভবিষ্যত গড়ারও সহায়ক। আপনারা এক সঙ্গে দুটি কাজ করছেন; দেশের ভিত্তি গড়ার সহায়তা করছেন এবং দেশের বিশাল নারী সংখ্যাকে বেকারত্ব থেকে পরিত্রাণ দিচ্ছেন। আলোচনার সভার আগে পুরো কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের আঁকা ছবিও দেখেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App