×

অর্থনীতি

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

ফাইল ছবি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২২ হাজার ৮০০ কোটি টাকা)।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০ লাখ ডলার বা শূন্য দশমিক ৪ শতাংশ। এর মধ্যে কেবল ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— এই তিন দিনেই দেশে এসেছে ১৩ কোটি ডলার (প্রায় ১ হাজার ৫৮৬ কোটি টাকা)।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৯৬৬ কোটি টাকা।

আরও পড়ুন: ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৮২ হাজার ৫৮২ কোটি টাকা)।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, বছরভিত্তিক ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১১ হাজার ৩৮৬ কোটি টাকা। শতকরা হিসাবে এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App